আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহরা শাহিদ হোসেইন করাচির নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। করাচিতে জাতীয় পরিষদে ২৫০ নম্বর আসনে পুনর্নির্বাচনের আগ মুহূর্তে তিনি নিহত হলেন। আজ এ আসনে পুর্নির্বাচনের কথা রয়েছে। জাহরা শাহিদ ১৫ বছর ধরে পিটিআই দলের হয়ে কাজ করছিলেন।
গতরাতে তিন ব্যক্তি মোটর সাইকেলে করে এসে জাহরা শাহিদের হাতব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিনি হাতব্যাগ দিয়ে দিলেও সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়।নিজ দলের কেন্দ্রীয় নেতা হত্যার জন্য মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম নেতা আলতাফ হোসেইনকে দায়ী করেছেন ইমরান খান। তিনি বলেছেন, আলতাফ হোসেইন প্রকাশ্যে জাহরা শাহিদসহ পিটিআই’র নেতা-কর্মীদেরকে হুমকি দিয়েছেন এবং দেশে সহিংসতা সৃষ্টির জন্য উস্কানিমূলক ততপরতা চালাচ্ছেন। সে কারণে তার বিরুদ্ধে সরকারের শিগগিরি আইনগত ব্যবস্থা নেয়া উচিত। এ ছাড়া, এমকিউএম’র এ ধরনের বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসী ততপরতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছেন ইমরান।এদিকে, এমকিউএম নেতা ওয়াসে জালিল বলেছেন, ইমরান খান ভুল করে তার দলকে দায়ী করছেন। এরইমধ্যে এমকিউএম ইমরান খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশের একটি তদন্ত দল।

No comments:
Post a Comment