Thursday, 14 March 2013

নতুন পোপ আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিও

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ,২০১৩ : ক্যাথলিক চার্চের নতুন পোপ নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার কার্ডিনাল জর্জ মারিও বেরগোগলিও। রোমের সেইন্ট পিটারস স্কয়ারে ক্যাথলিক কার্ডিনালদের ভোটে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর স্কয়ারের বারান্দায় দাঁড়িয়ে তিনি তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান উপস্থিতদের। মারিও বেরগোগলিও প্রথম লাতিন আমেরিকান হিসেবে ক্যার্থলিক পোপ নির্বাচিত হলেন।
তিনি এখন ফ্রান্সিস প্রথম নামে পরিচিত হবেন। ৭৬ বছর বয়সী বেরগোগলিও ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হলেন। গত মাসে বেনেডিক্ট ষোড়শ পদত্যাগ করেন। অসুস্থতার কথা বলে পদত্যাগ করেন ৮৫ বছর বয়সী ষোড়শ বেনেডিক্ট। মঙ্গল ও বুধবার দুই দিন ধরে নতুন পোপ নির্বাচনে সেইন্ট পিটারস এ জড়ো হয়েছিলেন ক্যাথলিক ধর্মযাজকরা। মঙ্গলবার বিকেলে নতুন পোপ নির্বাচনে বসেন বিশ্বের ১১৫ জন ক্যাথলিক ধর্মযাজক। তারা চার চারবার ভোট দেন। কিন্ত প্রতিটিই ছিল অমীমাংসিত। অবশেষে পঞ্চম দফা নির্বাচনে ফ্রান্সিসকে বেছে নেন কার্ডিনালরা। ফ্রান্সিস ৭৭ বা দুই তৃতীয়াংশ ধর্মযাজকের ভোট পেয়েছেন। নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী করা কঠিন ছিল যে হতে যাচ্ছেন নতুন পোপ। বুয়েন্স আয়ারসের ধর্মযাজক ফ্রান্সিস এখন বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক ধর্মানুসারীদের নেতৃত্ব দেবেন।

No comments:

Post a Comment