Sunday, 24 March 2013

পাকিস্তানে মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে এবং তালেবান জঙ্গি গোষ্ঠীর হত্যার হুমকি উপেক্ষা করে পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। রোববার দুপুরে দুবাই এমিরেটাসের একটি বিমানে করে তিনি করাচি বিমানবন্দরে পৌঁছেন। এর আগে রোববার সকালে দুবাই বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচির পথে রওনা হয়।
বিমানবন্দরে তাকে বিদায় জানান স্ত্রী সেহবা মোশাররফ। করাচি বিমানবন্দরে পৌছানোর আগ মুহূর্তে এক টুইটার বার্তায় তিনি বলেন, আমি আজ দুপুর ১টায় করাচি আসছি। বিকাল ৫টায় একটি সমাবেশে অংশ নিচ্ছি।” মোশাররফ বলেছেন, তালেবান এর আগে তাকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, তিনি পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন, কেননা তার জীবনের নিরাপত্তা সব সময় নিশ্চিত নাও থাকতে পারে। সম্প্রতি এক ভিডিও বার্তায় মোশাররফকে গুপ্ত বা আত্মঘাতী হামলায় হত্যার হুমকি দিয়েছে তালেবান। মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) প্রধান মোশাররফ। আগামী ১১ মে অনুষ্ঠেয় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তার দেশে ফেরা। ৬৯ বছর বয়সী এই নেতা বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া বেলুচিস্তানের জাতীয়তাবাদি নেতা আকবর বুগতির হত্যাকাণ্ডের মামলায়ও তিনি আসামী। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০০৯ সালে বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার প্রেক্ষিতে দেশ ছাড়েন মোশাররফ। সেই থেকে লন্ডন ও দুবাইয়ে তিনি স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করছিলেন। তবে গত শনিবার ওই মামলাগুলোতে তাকে আগাম জামিন (প্রটেকটিভ বেইল) দিয়েছেন দেশটির একটি আদালত। তাকে পাকিস্তানের মাটিতে নামার পর গ্রেফতার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশের উদ্দেশ্যে পা বাড়িয়ে তিনি সাংবাদিকদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাকিস্তানে ফেরার সময় সমর্থক ও সাংবাদিকসহ প্রায় ২০০ সদস্যের একটি দল সাবেক সামরিক শাসক মোশাররফের সঙ্গে ছিলেন। এদের মধ্যে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে আসা তার দলের সদস্যরাও রয়েছেন।

No comments:

Post a Comment