ঢাকা: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বুধবার রাতে রাষ্ট্রপতির ছেলে নাজমূল হাসানের কাছে পাঠানো এক শোক বাণীতে প্রণব মুখার্জি বলেন, আপনার বাবা জিল্লুর রহমান “একজন দূরদর্শী নেতা হিসেবে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্রের কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন ভারতের সত্যিকারের একজন বন্ধু। যিনি ব্যক্তিগতভাবেও ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক রক্ষায় সচেষ্ট ছিলেন।
আমি তাকে একজন বন্ধু হিসেবেই জানতাম।” ভারতের রাষ্ট্রপতি তার সাম্প্রতিকসময়ে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, “আমি ও আমার স্ত্রী কয়েকদিন আগে বাংলাদেশ সফরের সময় তাঁর উষ্ণ ও ব্যতিক্রম আতিথেয়তা পেয়েছি। তাঁর মৃত্যুতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।” তিনি রাষ্ট্রপতির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন ও এ শোক কাটিয়ে ওঠার জন্য শক্তি প্রার্থনা করেন।

No comments:
Post a Comment