আন্তর্জাতিক ডেস্ক : অর্ধ-শতাব্দী পর বেসরকারি দৈনিক পত্রিকা প্রকাশ হলো স্বৈরশাসনের দেশ মিয়ানমারে। সোমবার (১ এপ্রিল) প্রাথমিকভাবে (পরীক্ষামূলক) চারটি দৈনিক পত্রিকা এ ঐতিহাসিক অগ্রযাত্রার সঙ্গী হয়। দেশটিতে আগে থেকে প্রকাশিত অর্থাৎ স্বৈরশাসকদের নিয়ন্ত্রিত ছয়টি রাষ্ট্রিয় দৈনিক পত্রিকার সঙ্গে সার্কুলেশনের প্রতিযোগিতায় আসা নতুন দৈনিক পত্রিকাগুলো হচ্ছে, পাইদাউংসু ডেইলি (ইউনিয়ন ডেইলি), স্যু নায়িং নাগান থিত ডেইলি (গোল্ডেন ফ্রেশল্যান্ড ডেইলি), সান তাও চেইন ডেইলি (স্টান্ডার্ড টাইমস ডেইলি) এবং ভয়েস ডেইলি। ইউনিয়ন ডেইলি পত্রিকাটি ক্ষমতাসীন দল ইউনিয়ন সোল্ডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) মালিকানায় প্রকাশিত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও কমপক্ষে এক ডজন দৈনিক পত্রিকা। এর মধ্যে খিত মোয়ে ডেইলি, এম্পায়ার ডেইলি, দ্যা মেসেঞ্জার, আপ-ডেট ডেইলি, মিয়ানমার নিউজউইক ডেইলি, মিজ্জিমা ডেইলি, ইলেভেন ডেইলি, খিত থিত ডেইলি, ইয়াঙ্গুন টাইমস, মিয়ানমার দিকা, ইউনিয়ন আথান, ৭-ডে ডেইলি এব ডি-ওয়েব উল্লেখযোগ্য। এর আগে, গত আগস্টে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ আইন শিথিল করে দেশটির সামরিক সরকার। গত ডিসেম্বরে বেসরকারি দৈনিক পত্রিকা প্রকাশে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পত্রিকা প্রকাশের জন্য আবেদন করার সময় বেধে দেয় সরকার। এরই মধ্যে সার্বিক প্রক্রিয়া শেষে সোমবার (১ এপ্রিল) পরীক্ষামূলকভাবে প্রকাশিত হল এই চারটি দৈনিক পত্রিকা। উল্লেখ্য, দক্ষিণ এশীয় অঞ্চলের সামরিক সরকার শাসিত দেশটিতে ২০টিরও বেশি বিদেশি সংবাদ মাধ্যমের অফিস রয়েছে। ১৯৬২ সালের ২ মার্চ তৎকালীন সেনা কর্মকর্তা জেনারেল নে উইনের ক্ষমতা দখলের পর কঠোর আইনের মাধ্যমে বেসরকারি মালিকানাধীন সবগুলো দৈনিক পত্রিকা প্রকাশের পথ রুদ্ধ করে দেয় মিয়ানমারের জান্তা সরকার। পাঁচ দশক পর মিয়ানমারে বেসরকারি দৈনিক পত্রিকার যাত্রাকে দেশটির গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বলেই মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment