আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আলাদা তালেবান হামলায় এক মার্কিন মহিলা কূটনীতিবিদসহ অন্তত চার মার্কিন সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। মহিলা কূটনীতিবিদ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এর আগে, গতকাল জাবুল প্রদেশের রাজধানী কালাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর এক বহরের ওপর গাড়ি বোমা হামলায় তিন মার্কিন সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কথা আফগান ও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেন।
গতকাল সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে জন কেরি নিহত মার্কিন মহিলা কূটনীতিবিদের জন্য শোক প্রকাশ করেন। গত সপ্তাহে কাবুল সফরের সময় এ মার্কিন কূটনীতিবিদের সঙ্গে কেরির সাক্ষাত হয়েছিল। এদিকে তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জাবুলে বোমা হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছেন।এ ছাড়া, মার্কিন সেনাবাহিনীর অপর এক বিবৃতিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পৃথক তালেবান হামলায় আরো এক মার্কিনী নিহত হওয়ার কথা জানান হয়।
আইক্যাজুয়ালটিজ ডট অর্গ নামের একটি ওয়েব সাইটের হিসাব মোতাবেক চলতি বছরের এ পর্যন্ত আফগানিস্তানে ২৪ মার্কিন সেনাসহ অন্তত ৩০ বিদেশি সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া, একই সময় ছয় বেসামরিক বিদেশিও নিহত হওয়ার হিসাব দিয়েছে একই ওয়েব সাইট।
২০০১ সালের পর থেকে দেশটিতে ৩২৭৯ বিদেশি সেনা নিহত হয়েছে।

No comments:
Post a Comment