Tuesday, 16 April 2013

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলা: নিহত ৩, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে পরপর ২টি শক্তিশালী বোমা হামলায় অন্তত ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।
স্থানীয় পুলিশ বলছে, স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ৩টার দিকে বয়েলস্টন স্ট্রিটে  দৌড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে ২টি বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং রক্তাক্ত দৌড়বিদ ও দর্শকরা ছুটোছুটি শুরু করেন।
এফবিআই বলছে, এ ঘটনাকে তারা একটি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, আমরা জানি না কারা এটা করেছে, কেন করেছে। তবে যারাই এ হামলা চালিয়ে থাক, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি জানান, প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব জায়গার নিরাপত্তা নিশ্চিত করা হবে।


No comments:

Post a Comment