আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের নির্বাচনে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন হিলারি ক্লিনটন। তার স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ ইঙ্গিত দিয়েছেন। মাত্র কয়েকদিন আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর এ খবর জানা গেল।
এর আগে, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্র্যাট দলের হয়ে লড়াই করেছিলেন তিনি। তবে সে দৌড়ে হেরে যান হিলারি।
প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা ক্ষমতায় আসার পর হিলারিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। এক অনুষ্ঠানে বিল ক্লিনটন হিলারির নির্বাচন সম্পর্কে বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দেশবাসী কয়েকজন মেধাবি মুখ দেখবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মরিয়া।এর আগে, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্র্যাট দলের হয়ে লড়াই করেছিলেন তিনি। তবে সে দৌড়ে হেরে যান হিলারি।

No comments:
Post a Comment