আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কিরকুক, তুজ খুরমানতু, সামারা, হিলা ও নাসিরিয়াহ শহরে ধারাবাহিকভাবে ১১টি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
২০১০ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের কয়েকদিন আগে সিরিজ বিস্ফোরণের এ ঘটনা ঘটলো। এ হামলার পর আগামী ২০শে এপ্রিলের নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অনলাইন মিডিয়া এনডিটিভি সূত্রে জানা গেছে । কর্মকর্তারা বলছেন, এ শহরগুলোতে বিস্ফোরকবোঝাই গাড়ির মাধ্যমে হামলা চালানো হয়। তুজ শহরে তিনটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। সেখানে ৬ জন নিহত ও ৬০ জন আহত হন। অন্য শহরগুলোতে হামলায় একজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

No comments:
Post a Comment