Sunday, 14 April 2013

এবার জাপান সফরে জন কেরি

আন্তর্জাতিক ডেস্ক :  দক্ষিণ কোরিয়া ও চীনের পর জাপান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর মাধ্যমেই এশিয়া সফর সমাপ্ত করবেন কেরি। সাম্প্রতিক সময়ে কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফর করলেন কেরি। রোববার কেরি জাপানে ছয় শতাধিক বছরের পুরোণো বৌদ্ধ মন্দির পরিদর্শনের মাধ্যমে জাপান সফর শুরু করেন। তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণও দেন। পরে কেরি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাত করেন।
সাক্ষাতে কেরি উত্তর কোরিয়া প্রসঙ্গ ছাড়াও চীনের সঙ্গে জাপানের বিরোধপূর্ণ সীমানা এবং জাপানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটির ভবিষ্যৎতের বিষয়ে আলোচনা করবেন। শুক্রবার উত্তর কোরিয়া জাপানকে হুঁশিয়ার করে বলেন, টোকিওকে আমেরিকার উপর নির্ভর করে দক্ষিণ কোরিয়ার পক্ষে কাজ করা বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার এই মন্তব্যের প্রতিক্রিযায় জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাসারু সাকো বলেন, এই ধরনের মন্তব্য দু:খজনক। এদিকে কেরি যখন জাপান সফরে গেছেন ঠিই সেই সময়ে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার উন্মুক্ত আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেসিএনএ দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্যে করে এক খবরে জানায়, যদি তাদের (দক্ষিণ কোরিয়া) সংলাপের ইচ্ছা থাকে থাকে, তবে যুদ্ধংদেহী মনোভাব অবশ্যই ত্যাগ করতে হবে। সংলাপ সম্পূর্ণই তাদের মানসিকতার উপর নির্ভর করে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুন বিয়ং গত সপ্তাহে কেরির সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছিল। 

No comments:

Post a Comment