Sunday, 3 February 2013

বাকিংহাম প্যালেসের বাইরে অস্ত্রধারী

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসের বাইরে প্রহরী পরিবর্তনের দৃশ্য উপভোগ করছিলেন পর্যটক। এমন সময় ফাঁকে নিজেই প্রহরীর মতো দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। পুলিশ তাকে সরাতে চাইলে চুরি বের করে নিজের গলায় ধরেন তিনি।  রোববার স্থানীয় সময় ১১টা ৫০ মিনিটে ওই নাটকীয় ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে সরাবে কি করে পুলিশ? অবশেষে ব্যবহার করলেন ট্যাজার তার। পুলিশ বৈদ্যুতিক শক দেওয়ার এই বিশেষ অস্ত্র দিয়ে ধরাশায়ী করেন পর্যটকদের সামনে নিজেকে অন্যভাবে তুলে ধরতে চেষ্টাকারীকে ব্যক্তিকে।
পুলিশ জানায়, ওই ব্যক্তি প্রহরীদের পরিবর্তনের সময় নিজেকে প্রদর্শন করার চেষ্টা করেন। ব্যক্তির মানসিক সমস্যা থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। ওই সময় নরফোলকের সান্দ্রিংহাম এস্টেটে রানী ও প্রিন্স ফিলিপ ছিলেন। বাকিংহাম প্যালেসের মুখপাত্র  জানিয়েছেন, পুলিশ ঘটনা হওয়ায় তারা মন্তব্য করবেন না। ওই ব্যক্তিকে বিশৃঙ্খলা ‍সৃষ্টির অভিযোগ গ্রেফতার করে লন্ডন থানায় নিয়ে গেছে পুলিশ। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি গলায় একটি ছুরে ধরে চিৎকার করছে। এরপর পুলিশ তাকে ট্যাজার দিয়ে শক দেয়।

No comments:

Post a Comment