ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ জানুয়ারি: লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে সে দেশের পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরের একটি আদালতে হাজির করা হয়েছে।
দেশটির একজন সরকারি আইনজীবী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। ২০১১ সালের ১৯ নভেম্বর জিনতান শহর থেকে আটকের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাকে আদালতে হাজির করা হয়।
দেশটির একজন সরকারি আইনজীবী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। ২০১১ সালের ১৯ নভেম্বর জিনতান শহর থেকে আটকের পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাকে আদালতে হাজির করা হয়।
সরকারি কৌঁসুলির মুখপাত্র তাহা বারা জানিয়েছেন, সাইফ আল ইসলাম ও আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী মেলিন্ডা টেইলরের বিরুদ্ধে লিবিয়ার নিরাপত্তা সংক্রান্ত তথ্য-উপাত্ত পাচারের অভিযোগ আনা হয়েছে। ওই সব তথ্য দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেছে লিবিয়ার কর্তৃপক্ষ। ২০১১ সালে সাইফকে আটকের পর কারাগারে তার সঙ্গে বৈঠক করেন আইসিসির অস্ট্রেলিয় নাগরিক মেলিন্ডা টেইলর। সেসময় তিনি অভিযোগ করেন, সাইফ আল ইসলাম সুষ্ঠু বিচার পাচ্ছেন না, তার বিচার আইসিসিতে হওয়া উচিত। এদিকে জিনতানের আদালতে সাইফের পক্ষে কোনো আইনজীবী না থাকায় এই মামলার বিচারকাজ আগামী মে মাস পর্যন্ত মুলতবি করা হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির শাসনকালে যুদ্ধাপরাধের অভিযোগে সাইফ আল ইসলামের বিরুদ্ধে আইসিসির হুলিয়া রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে হস্তান্তরের দাবি জানালেও তা নাকচ করেছে লিবিয়া সরকার। সাইফের বিচার লিবিয়ার আদালতেই করা হবে বলে জানিয়েছে লিবিয়া কর্তৃপক্ষ। অভিযোগ প্রমাণিত হলে সাইফের মৃত্যুদণ্ড হতে পারে।

No comments:
Post a Comment