আন্তর্জাতিক ডেস্ক, ২১ জানুয়ারি : এক অনাড়ম্বর ও পারিবারিক আনুষ্ঠানিকতায় রোববার হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
অভিষেক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ২০০৯ সালে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন ওবামা।
সেসময়ও রবার্টসই তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের রীতি অনুসরণ করে ২০ জানুয়ারি শপথ নিলেন তিনি। এসময় পরিবারের সদস্যরা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু সোমবার কংগ্রেস সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে আবারো শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।অভিষেক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ২০০৯ সালে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন ওবামা।

No comments:
Post a Comment