৩০শে জানুয়ারী: আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরিকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে দেশটির সিনেট। মঙ্গলবার সিনেটে ৯৪-৩ ভোটে জন কেরির মনোনয়ন নিশ্চিত হয়। ভোটের আগে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদন পান কেরি। কণ্ঠ ভোটে তার মনোনয়ন অনুমোদন দেয় পররাষ্ট্র সম্পর্ক কমিটি। ম্যাসাচুসেটসের দীর্ঘ দিনের সিনেটর কয়েক দশক ধরে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্বরত ছিলেন। ২০০৪ সালে ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কেরি চার বছর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উত্তরসূরি হিসেবে কেরিকে নাম ঘোষণা করেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমি খুশি যে সিনেট জন কেরিকে আমাদের পররর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জন কেরিকে নিশ্চিত করেছেন।”সিনেটর হিসেবে দীর্ঘদিন কেরির দায়িত্ব পালনের প্রসঙ্গে তুলে ধরে ওবামা বলেন, “জন বিশ্বব্যাপী নেতা হিসেবে সম্মান সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের আস্থা অর্জন করেছেন এবং আমি আত্মবিশ্বাসী যে তিনি একজন অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী হবেন।”বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত এবং আমাদের জাতিকে শক্তিশালী করতে স্বার্থ ও মূল্যবোধের অগ্রগতি সাধনে সামনের বছরগুলোতে আমি তার পরামর্শের অপেক্ষায় রয়েছি। যুক্তরাষ্ট্রের সিনেটে ১৯৮৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন জন কেরি। ওমাবার দ্বিতীয় মেয়াদের সরকারে নতুন মুখ হিসেবে প্রথম যোগ দিতে যাচ্ছেন কেরি। প্রতিরক্ষা ও অর্থমন্ত্রণলায়েও নতুন মুখদের মনোনয়ন দিয়েছেন ওবামা।

No comments:
Post a Comment