আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জানুয়ারী : সিরিয়ার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ জোড়া বোমা হামলায় ৮৩ জনের বেশি নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবারের ওই বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী ও বেসামরিক নাগরিক। দেশটির সরকার ও বিরোধী উভয়পক্ষই বোমা বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রথম দিন স্থাপত্য অনুষদ ও আবাসিক হলের মাঝামাঝি একটি স্থানে দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস নিহতের সংখ্যা ৮৩ দাবি করেছে। যুক্তরাজ্যভিত্তিক এ গোষ্ঠীটির দাবি, বিস্ফোরণে ১৫০ জনের বেশি আহত হয়েছে যাদের অনেকের অবস্থা গুরুতর।
তবে আলেপ্পোর গভর্নর নিহতের সংখ্যা ৮২ উল্লেখ করেছেন। আলেপ্পোর গভর্নর মোহাম্মেদ ওয়াহেদ আকাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে ৮০ জনের বেশি নিহত ও কমপক্ষে ১৬০ জন আহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে ওই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, “সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রকেট হামলা চালিয়েছে।”
বিরোধীরা সরকারের এ দাবিকে নাকচ করে দিয়ে বলেছে, যুদ্ধবিমান থেকে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ভিডিও ফুটেছে দেখা গেছে, বোমা বিস্ফোরণে একটি হলের দেওয়ালের একাংশ উড়ে গেছে। রাস্তায় পুড়ে যাওয়া যানবাহন ও মরদেহ দেখা গেছে। আহতদের স্থানীয় একটি ভবনে নেওয়া হয়েছে।
সিরিয়ার দুই বছরব্যাপী গৃহযুদ্ধে আলেপ্পোয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে অধিকাংশ ভয়াবহ সহিংসতা ঘটেছে।
২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলন এক পর্যায়ে সহিংসতার রূপ নেয়। এ মাসের শুরুর দিকে জাতিসংঘ জানায়, সিরিয়ার সহিংসতায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।

No comments:
Post a Comment