আন্তর্জাতিক ডেস্ক, ২১ জানুয়ারী : বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীন যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে তবে গুলি করে বিমান ভূপাতিত করার কড়া হুঁশিয়ারি দিয়েছে জাপান। গতকাল রবিবার দেশটির সরকারের পক্ষ থেকে একথা বলা হয়। এর আগে জাপানের প্রশাসনকে ‘হীন’করা হয়েছে-যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর চীন দেশটির সমালোচনা করে। এর পরই জাপানের পক্ষ থেকে এ সতর্ক বার্তা আসলো।বেশ কিছুদিন ধরে এই দ্বীপপুঞ্জটি নিয়ে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে ইঙ্গিতপূর্ণ কথা চালাচালি হয়ে আসছিল। চীনা যুদ্ধবিমান দ্বীপটির কাছে টহল দেয়ার পর দেশটির কাছ থেকে এ প্রতিক্রিয়া আসে।
গত বসন্তে দুই পক্ষের মধ্যে এ উত্তেজনার শুরু হয়। এদিকে চীনের গণমাধ্যম বলছে, বিবদমান পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জে জাপানের এফ-১৫এস বিমান আসলে তাদের পর্যবেক্ষক বিমান পাঠানো হয়। চীন নয় বরং জাপান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং হয়রানি করেছে তাদের বলে দেশটের পক্ষ থেকে অভিযোগ আনা হয়।

No comments:
Post a Comment