৮ই ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক: অব্যাহত শৈত্য প্রবাহ ও তুষারপাতের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় ও দ্বীপপুঞ্জ এলাকায় তুষার ঝড়ের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে এ অঞ্চলের বিমানবন্দরের আগমন ও বহির্গমনের ২৬শ’ ফ্লাইট। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার উদ্বৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারি তুষারপাতে সর্বোচ্চ ২ ফুট পর্যন্ত বরফ জমতে পারে।
Friday, 8 February 2013
Wednesday, 6 February 2013
পাকিস্তান একটি ভুয়া দেশ
৬ই ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রেস কাউন্সিল পরিষদের চেয়ারম্যান মারখানদে কাতজু পাকিস্তানকে ‘ভুয়া’ দেশ বলেছেন। পাকিস্তান-ভারত বিভক্তি বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার অবসরপ্রাপ্ত এ বিচারপতি বলেন, “পাকিস্তান একটি ‘ভুয়া’ দেশ। ব্রিটিশরা ‘ভুয়া দ্বি-জাতি তত্ত্বের’ ভিত্তিতে দেশটির সৃষ্টি করেছিল।” তিনি আশাবাদী আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারত ও পাকিস্তান একত্রিত হবে এবং একটি শক্তিশালী, ধর্মনিরপেক্ষ ও আধুনিকমনা সরকার ক্ষমতায় আসবে।
Sunday, 3 February 2013
ধর্ষণবিরোধী অধ্যাদেশে সম্মতি ভারতের রাষ্ট্রপতির
আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির একটি নতুন অধ্যাদেশ সম্মতি জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রোববার অপরাধ আইন (সংশোধনী) অধ্যাদেশ ২০১৩ নামের ওই অধ্যাদেশে প্রণব মুখার্জি সমর্থন দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। গত শুক্রবার রাতে ভারতের মন্ত্রিসভা ভার্মা কমিশনের সুপারিশ বিবেচনায় এনে অধ্যাদেশের খসড়া অনুমোদন করে। নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবে আন্দোলন শুরু হয়।
বাকিংহাম প্যালেসের বাইরে অস্ত্রধারী
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেসের বাইরে প্রহরী পরিবর্তনের দৃশ্য উপভোগ করছিলেন পর্যটক। এমন সময় ফাঁকে নিজেই প্রহরীর মতো দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। পুলিশ তাকে সরাতে চাইলে চুরি বের করে নিজের গলায় ধরেন তিনি। রোববার স্থানীয় সময় ১১টা ৫০ মিনিটে ওই নাটকীয় ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে সরাবে কি করে পুলিশ? অবশেষে ব্যবহার করলেন ট্যাজার তার। পুলিশ বৈদ্যুতিক শক দেওয়ার এই বিশেষ অস্ত্র দিয়ে ধরাশায়ী করেন পর্যটকদের সামনে নিজেকে অন্যভাবে তুলে ধরতে চেষ্টাকারীকে ব্যক্তিকে।
ইরাকে পুলিশ সদর দপ্তরে বোমা হামলায় নিহত ৩০
৩রা ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কিরকুক শহরে রোববার একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ নিহত ও ৭০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ প্রধানও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিগেডিয়ার জেনারেল নাতাহ মোহাম্মেদ সাবের বলেন, “জঙ্গিরা সদর দপ্তর চত্বর দখল নেওয়ার জন্য হামলা চালায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে।” জরুরি সেবা বিভাগের এই প্রধান বলেন, “সকালের ব্যস্ততম সময়ে শহরের কেন্দ্রে হামলাকারী হামলা করে। জঙ্গিরা বন্দুক, গ্রেনেড ও আত্মঘাতী পোশাক পরে গাড়িবোমা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সদর দপ্তরে ঢোকার চেষ্টা করে।” হামলায় পাশ্ববর্তী ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। কোসরাত হাসান করিম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রধান ফটকে একটি গাড়ি এসে থামে এবং পুলিশ গাড়িটি তল্লাশি শুরু করে।
Saturday, 2 February 2013
অভিযোগ অস্বীকার দিল্লি ধর্ষণ মামলার অভিযুক্তদের
৩রা ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লির ধর্ষণ ও হত্যা মামলার পাঁচ আসামী তাদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছে। দুই অভিযুক্তের আইনজীবী এ কথা জানিয়েছেন। শনিবার আদালতে অভিযুক্তদের উপস্থিতিতে ধর্ষণ ও হত্যাসহ ১৩টি অভিযোগ পড়ে শোনানোর পর নির্জেদের নির্দোষ দাবি করে। মুখে ঢেকে আদালতে নেওয়া হয় অভিযুক্তদের। দুই অভিযুক্ত বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের আইনজীবী এ পি সিং বলেন, “বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর দোষ অস্বীকার করে এবং বেরিয়ে যায়।” এ পি সিং জানান, আগামী শুনানির দিন ৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
Thursday, 31 January 2013
মালালার মাথার খুলি প্রতিস্থাপন করা হবে
৩১শে জানুয়ারী : আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের গুলিতে আহত পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইয়ের মাথার খুলি (স্কাল) অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে। বুধবার মালালাকে চিকিৎসা সেবা দেওয়া যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, এ জন্য আগামী ১০ দিনের মধ্যেই যুক্তরাজ্যের হাসপাতালে ফিরবেন মালালা। উল্লেখ্য, প্রাথমিক চিকিৎসা শেষে নিকটজনের সঙ্গে সময় কাটানোর জন্য এ মাসের শুরুতে হাসপাতাল ছাড়েন মালালা। চিকিসৎসকরা জানান, স্কালের ক্ষয়ে যাওয়া অংশকে স্বাভাবিক করতে টাইটানিয়াম ক্রানিওপ্লাস্টি নামে অস্ত্রোপচারের মাধ্যমে টাইটানিয়াম প্লেট দিয়ে বিশেষভাবে ঢালাই (ছাঁচ দেওয়া) করা হবে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ঘাতকদের বুলেট মালালার বাম ভ্রুয়ের পাশ দিয়ে গিয়ে মাথার চামড়া ভেদ করে কাঁধে লেগেছে। মারাত্মক আঘাত তার মস্তকের হাড়কে চূর্ণবিচূর্ণ করে দিয়ে গেছে। এ কারণে চোয়ালের নরম টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। বুলেটের আঘাতে কানের পর্দা ও হাড় ক্ষয়ে যাওয়ার কারণে বাম কানে কম শোনেন মালালা। কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেব রজার বলেন, “অস্ত্রোপচারের মাধ্যমে মালালার বাম কানে একটি চচলিয়ার (কানে শোনার যন্ত্র) দেওয়া হবে। মালালার মাথার অস্ত্রোপচারে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করবেন বলেও জানান রজার। রজার বলেন, ওর (মালালা) মাথার আকারে তৈরি করা ৩ডি মডেলের ০.৬ মিলিমিটার একটি বিশেষ ঢালাই প্লেট প্রতিস্থাপন করা হবে। ক্রানিওপ্লাস্টি নামের এই অস্ত্রোপচারে দেড় ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানান এই অভিজ্ঞ চিকিৎসক। ১৪ বছর বয়সী মালালা গত অক্টোবরে সোয়াত উপত্যকায় নিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন। মালালাকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য আড়াই লাখেরও বেশি মানুষ নোবেল কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন করে।
Subscribe to:
Posts (Atom)






